সম্পাদক

আব্দুর রউফ আশরাফ , বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি:

দেশে অনিয়ম অশৃঙ্খল রাজনীতির হাডুডু খেলা চলছে। সংঘাত ও অস্থিতিশীলতায় হাবুডুবু খেতে শুরু করেছে দেশ ও দেশের মানুষ। উভয় দলের রাজনীতির যাঁতাকলে নিষ্পেশিত হচ্ছে সাধারণ মানুষ। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক করতে দেশের প্রায় সব বিরোধীদল এবং উন্নয়ন সহযোগী ও পশ্চিমাবিশ্বের চাপ থাকলেও সরকারের অনমনীয় মনোভাবের কারণে দেশের ক্রমশ জটিল আকার ধারণ করছে। পর পর দুইটি বিতর্কিত ও একতরফা জাতীয় নির্বাচনের প্রভাবে বর্তমান রাজনীতি অন্ধকারাচ্ছন্ন প্রায় ধারাবাহিকভাবে তিন মেয়াদে ক্ষমতায় থেকেও দেশের গণতান্ত্রিক রাজনৈতিক ও গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ইস্যুগুলোর গ্রহণযোগ্য মীমাংসার কোনো উদ্যোগ গ্রহণ করতে পারেনি সরকার।

দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশে যখন রাজনীতির রাজপথ সরগরম ও সংঘাতময় হয়ে উঠেছে। অগ্নিকাণ্ড, সন্ত্রাসী আচরণ, জেল,জুলম গণগ্রেফতার যেন থামছে না। সাথে সাধারণ মানুষের জীবনযাত্রায় ব্যাঘাত ঘটছে। ঝুঁকিপূর্ণ রয়েছে দেশ ও দেশের মানুষ। দেশের অর্থনীতি। অর্থনীতির সব সূচকেই বড় ধরনের মন্দার আভাস ক্রমে স্পষ্ট। এহেন পরিস্থিতিতে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন-ই পারবে দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে। রাজনৈতিক সংলাপ-সমঝোতার মধ্য দিয়ে সকলের অংশগ্রহনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হোক।