
প্রফেসর ডক্টর শেখ আবুল হোসেন (হানিফ) নানাগুণাবলী সম্পন্ন একজন অনন্য মানুষ। একজন সদালাপী, বন্ধুসুলভ ও ভাতৃপ্রতিম মানুষ তিনি। তার মানবিক গুণবলীতে তিনি অকৃত্রিম। সামাজিক ও মানবিক অনেক কাজে তিনি আশপাশে সাড়া ফেলেছেন নিবিড়ভাবে। তিনি একজন তুখোড় রাজনৈতিক ব্যক্তিত্ব। বাংলাদেশ আওয়ামিলীগের বন ও পরিবেশ উপকমিটির একজন গর্বিত সদস্য তিনি।
জন্ম ও জন্মস্থান:
প্রফেসর ড. শেখ আবুল হোসেন হানিফ ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার রসুল্লাবাদ গ্রামে ১৯৭১ সালে অগ্নিঝরা দিনে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। বাবা মৃত শেখ আবদুল খালেক, মাতা মৃত আয়েশা খাতুন। ৩ ভাই এবং ৪ বোনের মাঝে তিনি ৫ম।

শিক্ষাজীবন:
তিনি নিজ এলাকা হতে মাধ্যমিক পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়ে উচ্চ শিক্ষার জন্য ঢাকা চলে আসেন। তেজগাঁও কলেজ হতে উচ্চ মাধ্যমিক এবং বি এস সি পূর্ণ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনার্স এবং পরবর্তী এখানেই এম.এস.সি সম্পন্ন করেন। তারপর পি এইচ ডি ডিগ্রী অর্জন করেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোনিয়ার "আমেরিকা ওয়ার্ল্ড ইউনিভার্সিটি হতে "বাংলাদেশের পরিবেশগত অবক্ষয় ও জলবায়ু পরিবর্তনের প্রভাব" বিষয়ের উপর।
কর্মজীবন:
এই গুণী মণিষী খুবই কর্মঠ এবং নিরবচ্ছিন্ন সাধক। তিনি শৈশবকাল থেকেই কাজের প্রতি অতি আগ্রহী ছিলেন। শিক্ষা জীবন শেষ করে তিনি সাভার হাজী আবদুল মান্নান ডিগ্রি কলেজে অধ্যাপনা শুরু করেন। সেই সাথে তিনি ব্যবসায় অতি অল্প সময়ে সুনাম অর্জন করতে সক্ষম হন। তিনি বর্তমানে মাধবদীতে তিতাস ইলেকট্রিক ও তিতাস স্যানেটারি এর স্বাধিকারী।ব্যবসার সাথে এই কর্মঠ মানুষটি মানবিক, সামাজিক ও লেখালেখির মাধ্যমে মানুষের ভালবাসা অর্জন করে চলছেন বিরামহীন। তিনি ২০-২৫ টি আঞ্চলিক, জাতীয় ও আন্তর্জাতিক সংগঠনের সাথে জড়িত আছেন।

রাজনৈতিক জীবন:
তিনি ১৯৮৫ সাল থেকেই সক্রিয়ভাবে রাজনীতি শুরু করে অদ্যবধি পর্যন্ত অব্যাহত রেখেছেন। লেখাপড়ায় ও রাজনীতির প্রতি তার প্রবল আগ্রহ। তার ছাত্রজীবন হতেই রাজনীতিতে স্বরব উপস্থিতি ছিলো। শিক্ষা জীবনেই তার রাজনৈতিক পদচারণা শুরু।
তিনি ষষ্ঠ শ্রেণিতে থাকাকালীন স্বৈরাচার এরশাদ বিরুধী আন্দোলনে মূখর ছিলেন এবং প্রাথমিকেই এরশাদকে "না ভোট" দিয়ে সবার নজর কাড়তে সক্ষম হন। তার রাজনৈতিক অধ্যাবসায় তাকে প্রথমে ছাত্র রাজনীতিতে স্বরব করে। পরবর্তীতে বাংলাদেশ আওয়ামি লীগের অঙ্গ সংগঠন কৃষকলীগের কেন্দ্রীয় কমিটিতে যুক্ত হন।
এরপর তার রাজনৈতিক অধ্যাবসায় বাংলাদেশ আওয়ামি লীগের বন ও পরিবেশ উপকমিটির সদস্য হিসাবে তাকে কেন্দ্রীয় কমিটি নির্বাচন করেন। এছাড়াও বর্তমানে নরসিংদীর সদরের আওতাধীন মাধবদী পৌরশহরের শিক্ষা বিষয়ক সম্পাদক হিসাবে নিযুক্ত আছেন। প্রফেসর ডক্টর শেখ আবুল হোসেন (হানিফ) একজন শিক্ষাবিদ, পরিবেশবিদ ও রাজনৈতিক ব্যক্তিত্ব হওয়া ছাড়াও তিনি মানবিক গুণাবলীতে একজন অনন্য মানুষ।
উল্লেখ্য:
প্রফেসর ডক্টর শেখ আবুল হোসেন হানিফ সবুজ পরিবেশ আন্দোলন নরসিংদী জেলা শাখার বর্তমান কমিটির সভাপতির দায়িত্বে আছেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনের সাথে জড়িত আছেন।
তিনি বাংলাদেশ আওয়ামিলীগের পক্ষে বিগত একাদশ নির্বাচনে ব্রাহ্মণবাড়ীয়া-৫নং আসন, নবীনগর হতে মনোনয়ন প্রত্যাশী ছিলেন।
তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবারো বাংলাদেশ আওয়ামিলীগের নৌকা প্রতিকে মনোনয়ন প্রত্যাশী নরসিংদী সদর-১নং আসন হতে। তিনি সকলের দোয়া প্রার্থী।

সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.