
শাওন আহমেদ সা'দ, মাধবদী (নরসিংদী) প্রতিনিধি:
বিএনপির ডাঁকা ৪৮ ঘন্টার অবরোধকে প্রত্যাখ্যান করে নরসিংদীর মাধবদীতে পৌর মেয়র ও মাধবদী শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মোশাররফ হোসেন প্রধান মানিকের নেতৃত্বে অবরোধের দ্বিতীয় দিন ০৯ই নভেম্বর বৃহস্পতিবার ঢাকা-সিলেট মহাসড়কের মাধবদী বাসস্ট্যান্ডে অবস্থান কর্মসূচি করা হয়।
অবস্থান কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০ টায় প্রায় ২০ হাজার নেতাকর্মীকে সাথে নিয়ে বিশাল মিছিলে বের হন পৌর মেয়র হাজী মোশাররফ হোসেন প্রধান মানিক।
মিছিলটি ঢাকা-সিলেট মহাসড়ক প্রদক্ষিণ করে মাধবদী বাজারে ঘুরে মাধবদী বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।
"অহেতুক অবরোধ মানিনা মানব না" "শেখ হাসিনা সরকার বার বার দরকার " " মাধবদীর মাটি শেখ হাসিনার ঘাটি" ইত্যাদি স্লোগানে স্লোগানে নেতাকর্মীরা মিছিলটি করেন।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.