
নিজস্ব প্রতিবেদক:
"বিশুদ্ধ জ্ঞানে সমৃদ্ধ জাতি" এই শ্লোগান নিয়ে এগিয়ে চলছে বিদ্যাবাড়ি সংগঠনটি। সংগঠনটির ২য় বর্ষে পদার্পণ উপলক্ষে নরসিংদী সদর উপজেলা আওতাধীন শেখেরচরের বাবুরহাট গ্রিনফিল্ড কলেজ মিলনায়তনে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে গুণীজন হিসাবে উপস্থিত ছিলেন কবি ও সাহিত্যক নরসিংদী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ কালাম মাহমুদ, মাধবদী মহা বিদ্যালয়ের সাবেক অধ্যাপক মোহাম্মদ শেখ সাদী, প্রফেসর ডক্টর শেখ আবুল হোসেন হানিফ।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্ম সংস্থান মন্ত্রণালয়ের উপ পরিচালক মোস্তফা আজিজুল করিম, নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মোহাম্মদ আল আমিন রহমান, আলী হোসেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আহসান হাবীব রোমান, ফজলুল হক মিলন, মোঃ মোমেন সরকার,কবি সুমন ইউসুফ, আর টি সোনার বাংলা সমবায় কটন মিলস লিঃ এর পরিচালক মোঃ সিরাজুল ইসলাম, রোকন উদ্দিন মোল্লা গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যাপক লুৎফর রহমান, এন আর টি. হামিদ পিএইচএফ, আনোয়ার হোসেন মোল্লা প্রমূখ।
অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত ও অতিথি বরণের পর গুণীজনদের বক্তব্য ও সংবর্ধনার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা প্রভাষক বেলাল আহমেদ, সঞ্চালনায় ছিলেন "বিদ্যাবাড়ি" র সাধারণ সম্পাদক প্রভাষক মারুফ হোসেন।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.