
নুরুল কবির সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি মাওলানা আনম শামসুল ইসলাম এর নামে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দায়েরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান ২২ নভেম্বর এক বিবৃতি প্রদান করেছেন।
বিবৃতিতে তিনি বলেন, “জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি মাওলানা আনম শামসুল ইসলাম সরকারের দায়ের করা সকল মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় কিছু দিন আগে মুক্তি লাভ করেছেন। সরকার অতীতের মতো আবারো একতরফা নির্বাচন করে ক্ষমতায় আসার ষড়যন্ত্র করছে। সরকারের এই ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশবাসী ঐক্যবদ্ধভাবে আন্দোলন করছে। আন্দোলনকে দুর্বল করার লক্ষ্যে বিরোধীদলের শীর্ষস্থানীয় নেতাসহ সারাদেশে নেতাকর্মীদের গ্রেফতার করে তাদের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করছে সরকার। এই ষড়যন্ত্রের অংশ হিসেবেই মাওলানা আনম শামসুল ইসলামের বিরুদ্ধে আরেকটি মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করা হয়েছে। আমি মাওলানা আনম শামসুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও সাজানো মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করে তাঁকে হয়রানি না করার জন্য সরকারের প্রতি আহবান জানাচ্ছি।”
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.