
শাওন আহমেদ সা'দ ( মাধবদী- নরসিংদী প্রতিনিধি)
শ্বশুরালয় পরিবারের কঠিন আবরণ ভেদ করে নারী শিক্ষার বিষয়ে সাহসী পদক্ষেপ নিয়ে নরসিংদীর মাধবদীতে সর্বপ্রথম ১৯৪০ সালে “মাধবদী শিশু বিদ্যানিকেতন” নামে মেয়েদের স্কুল চালু করা মহিয়সী নারী প্রিয়বালা গুপ্তা'র প্রয়াণের ৫০ বছর উপলক্ষে তাঁর স্মরণে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
২৫ নভেম্বর শনিবার বিকাল ৩ টায় "ভাই গিরিশচন্দ্র সেন গণপাঠাগারের আয়োজনে নরসিংদীর মাধবদীর উইজডম প্রিপারেটরি স্কুল ক্যাম্পাস প্রাঙ্গনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।
'ভাই গিরিশচন্দ্র সেন গণপাঠাগারের সভাপতি সৃজনশীল মানুষ মোহাম্মদ শাহীনুর মিয়ার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানটিতে প্রধান অতিথি নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড.বদিউল আলমের পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মোঃ মুশফিকুর রহমান।
মহীয়সী নারী প্রিয়বালা গুপ্তা'র স্মরণে আগত অতিথিদের মধ্যে আলোচনায় বক্তব্য রাখেন, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তফা মিয়া, সাপ্তাহিক খোরাক পত্রিকার সম্পাদক এমদাদুল ইসলাম খোকন,কবি ও ছড়াকার মহসিন খন্দকার, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, মাধবদী সতী প্রসন্ন ইনস্টিটিউশনের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক অর্জুন কুমার সাহা,সাংবাদিক ও গবেষক আপেল মাহমুদ সাথী,মোতাহার হোসেন অনিক,অধ্যাপক শহিদুল হক সহ আরো অনেকে।
এ সময় অনুষ্ঠানের সভাপতি ও আয়োজক 'ভাই গিরিশচন্দ্র সেন গণপাঠাগারের' সভাপতি মোহাম্মদ শাহীনুর মিয়া বলেন,পাঁচদোনার ইন্দ্রভূষণ সেনের মেয়ে প্রিয়বালা গুপ্তা। খুব ছােট বয়সেই মাধবদী রায় বাড়ির পুত্রবধূ হয়ে আসেন। রায় পরিবার তৎকালীন সম্রান্ত রক্ষণশীল হিন্দু পরিবার হিসেবে গণ্য ছিল। সেই চল্লিশের দশকেও মাধবদী অঞ্চলে নারীদের শিক্ষার আলাে জ্বলে ওঠেনি।
সে সময় রক্ষণশীল সম্রান্ত পরিবার তাে দূরের কথা, নিম্নবিত্ত পরিবারের মেয়েদেরও বাড়ির বাইরে বের হওয়াটাই ছিল দুঃসাধ্য। নিজে খুব বেশি লেখাপড়া করতে পারেননি। ছিল না তার কোনাে ডিগ্রি। তবু শ্বশুরালয় পরিবারের কঠিন আবরণ ভেদ করে নারী শিক্ষার বিষয়ে সাহসী পদক্ষেপ গড়ে তােলেন।
১৯৪০ সালে “মাধবদী শিশু বিদ্যানিকেতন” নামে মেয়েদের স্কুল চালু হয়। বর্তমান যে জমিদার বাড়ি বলে আমরা চিনি সে বাড়ির লাগােয়া পূর্ব দিকের রায় বাড়িতেই এই স্কুল প্রতিষ্ঠিত হয়েছিল। প্রিয়বালা গুপ্তা ছিলেন এই স্কুলের প্রতিষ্ঠাতা। মাধবদী অঞ্চলে নারী শিক্ষার আলাে তাঁর হাত ধরেই জ্বলে ওঠে।
তিনি ছিলেন ভাই গিরিশচন্দ্র সেনের নাতনী।সত্যি বলতে এমন মহীয়সী নারী সম্পর্কে আমাদের সবার জানা দরকার, আমাদের আজকের এ অনুষ্ঠানটিও প্রিয়বালা গুপ্তা সম্পর্কে মানুষকে জানানোর জন্যেই।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.