
ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি- মোঃ কামরুল ইসলাম খান
ময়মনসিংহের ফুলপুর থানা অফিসার ইন চার্জ মোঃ আবুল খায়ের সোহেল এর দিক নির্দেশনায় পুলিশের একটি চৌকস টিম এস আই সবুজ মিয়া, এ এস আই শফিক মিয়া সঙ্গীও ফোর্স সহ অভিযান চালিয়ে নিয়মিত মামলার ২ জন ও সাজা প্রাপ্ত সহ মোট ৩ জন আসামিকে শুক্রবার রাতে তাদেরকে গ্রেফতার করে।
আসামি ০১.শাহ এনায়েত হোসেন পিতা মৃত শাহ আমজাদ হোসেন সাং চক দেউলা এবং সন্তান কর্তৃক মাকে মারধরের ঘটনায় নিয়মিত মামলার আসামী ০২. সাদির খাঁ (৫০) পিতা মৃত মুক্তার উদ্দিন খাঁ ০৩. মোঃ তোফায়েল খাঁ (১৯) পিতা সাদির খাঁ উভয় সাং মাহাদিপুর সর্ব থানা ফুলপুর জেলা ময়মনসিংহ দেরকেগ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ফুলপুর থানার অফিসার ইন চার্জ ওসি মোঃ আবুল খায়ের সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদেরকে আজ ০২/১২/২০২৩ তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.