
নিউজ ডেস্ক:
বুধবার (৬ ডিসেম্বর) সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান দশম দফায় বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর ডাকা টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির প্রথম দিনে নাশকতা ঠেকাতে দেশব্যাপী ১৫৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।।
তিনি বলেন, অবরোধে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ সারাদেশে ১৫৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এটি কার্যকর থাকবে বলেও উল্লেখ করেন তিনি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল, সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকার গঠন ও কারাবন্দি নেতাদের মুক্তির দাবিতে বুধবার থেকে ফের বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হয়েছে। ২৮ অক্টোবরের মহাসমাবেশে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনার পর এটি দলটির ডাকা দশম দফার অবরোধ।
বুধবার ভোর ৬টা থেকে দলটির এ অবরোধ কর্মসূচি শুরু হয়। অবরোধ চলবে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.