
শাহিনুর আক্তার, বেলাব (নরসিংদী) প্রতিনিধি:
ইদানীং অনেকের মধ্যেই কোনো সমস্যা দেখেও তা পাশ কাটিয়ে চলে যাওয়ার মানসিকতা বেড়েছে। ভাবখানা এমন যে, এটা তো আমার সমস্যা নয়। অথচ চারপাশে যে সমস্যা রয়েছে, তা যে কাউকেই আক্রান্ত করতে পারে। তবে সবাই পাশ কাটিয়ে যান না।
এমন অনেকেই আছেন, যাঁরা নিজের সাধ্য অনুযায়ী সমস্যা সমাধানে উদ্যোগও নিয়ে থাকেন। এমনই একটি উদ্যোগ নিয়েছে অক্সিজেন ফেক্টোরী ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. মোঃ সোহরাব হোসেন তমাল। সম্প্রতি তাঁরা মানুষের কল্যাণে আজ মানবতার দেয়ালের শুভ উদ্বোধন করেন।
ডা. সোহরাব হোসেন তমাল ও তার বাবা মোঃ গোলাম মিয়া মিলে গড়ে তুলেছেন ‘এই অক্সিজেন ফেক্টরী ফাউন্ডেশন। এ সংগঠনই মানবতার দেয়াল গড়ে তুলেছে।
তাঁরা কাজটি করেছেন এক গ্রামীণ জনপদে– নরসিংদী জেলার বেলাব উপজেলার বেলাব বাজার গোলাপ মেডিকেল হল ডেন্টাল কেয়ার ও ফিজিওথেরাপি সেন্টার উনার নিজ চেম্বার সংলগ্ন দেয়ালে।
‘আপনার অপ্রয়োজন হতে পারে অন্য কারও প্রয়োজন’ স্লোগানকে সামনে রেখে কাজ করে যাচ্ছেন স্বপ্নবাজ এই তরুণ। মানবতার দেয়ালের একদিকে রয়েছে আপনার অপ্রয়োজনীয় জিনিস এখানে রেখে যান, অন্যদিকে রয়েছে আপনার প্রয়োজনীয় জিনিস এখান থেকে নিয়ে যান। উদ্যোক্তারা অনেক সময় বাড়ি বাড়ি গিয়ে কাপড় আনছেন, কেউ কেউ উৎসাহিত হয়ে কাপড় পরিষ্কার করে দিয়ে যাচ্ছেন, কখনও স্কুল-কলেজে গিয়ে তাঁরা কাপড় সংগ্রহ করেন।
প্রথমে তাঁরা তা সংগ্রহ করেন, তারপর ধোলাই করে রেখে যান প্রয়োজনীয় জিনিস সংগ্রহের স্থানে। এখান থেকে প্রয়োজনের কাপড়টি সংগ্রহ করছেন বিভিন্ন শ্রমজীবী মানুষ।
মানবতা থেকে শুরু করেছেন, তাই এর নাম রেখেছেন অক্সিজেন ফেক্টরী ফাউন্ডেশন। সংগঠনটির চেয়ারম্যান ডা. সোহরাব তমাল, সাধারণ সম্পাদক মোঃ গোলাপ চেয়ারম্যান।
ডা. সোহরাব হোসেন বলেন, ‘আমাদের ক্ষুদ্র প্রয়াসটি মানুষ ভালোভাবে নিচ্ছেন এটিই আমাদের বড় পাওয়া। আমরা ভবিষ্যতে সবার সহযোগিতা পেলে আরও বড় মানবিক কাজে নিজেদের বিলিয়ে দেব।
’ স্থানীয় বাজারের ব্যবসায়ী আওয়ামীলীগের জেলা সদস্য মেরাজ মাহমুদ মেরাজ বলেন, ‘অক্সিজেন ফেক্টরীর কাজটি আমাকে ভীষণভাবে নাড়া দিয়েছে; অনেক মানুষ এখান থেকে কাপড় নিয়ে যাচ্ছে। এই এলাকার নিম্ন আয়ের মানুষ উপকৃত হচ্ছেন।’
যখন কোনো ব্যক্তি এখান থেকে কাপড় নিয়ে যান, দিয়ে যান এবং পরিধান করেন তখন সদস্যদের মনে ভালো লাগা কাজ করে, খুঁজে পান সার্থকতা। সমাজে অনেক মানুষ আছেন, যাঁরা কাপড় দিয়ে সহায়তা করতে চান।
কিন্তু কাকে দেবেন, যাকে দেবেন তার দরকার আছে কিনা জানা নেই। ফলে অনেক সময় বিড়ম্বনারও শিকার হতে হয়। অক্সিজেন ফেক্টরী ফাউন্ডেশন মূলত মধ্যস্থতা করছে একজনের অপ্রয়োজনীয় কাপড়টি দিয়ে অপরের প্রয়োজন মেটানোর মাঝে।
যাঁরা দিতে চাচ্ছেন তাঁদের কাছে সংগ্রহ করছেন আর যাঁরা নিতে চাচ্ছেন তাঁদের নিয়ে যেতে সহায়তা করছেন। তাঁরা কেউ কাউকে চিনছেন না। ফলে কাজটি হচ্ছে সুচারুভাবে। কেউ দিতেও সংকোচবোধ করছেন না। কেউ নিতেও লজ্জা পাচ্ছেন না।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.