ওমর ফারুক
মহিউদ্দিন আহমেদ রিপন, লাখাই (হবিগঞ্জ), প্রতিনিধি:
শনিবার(৯ ডিসেম্বর) দুপুর ১১ ঘটিকায় লাখাই উপজেলার স্থানীয় বুল্লাবাজার সংলগ্ন সুতাং নদীর বাঁকে : বুল্লার হাওরে ” ওয়াটার কিপারস বাংলাদেশ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন ( বাপা), খোয়াই ওয়াটার কিপার ও লাখাই প্রেসক্লাব এর যৌথ আয়োজনে :হাওরে অবস্থান কর্মসূচী” এর আয়োজন করা হয়েছে।
“হাওরের পানি প্রবাহকে বাধাগ্রস্থ করা চলবেনা
জলবায়ু ন্যায্যতা ও কৃষি, মৎস্যসম্পদ এবং জীববৈচিত্র্য রক্ষার দাবিতে
হাওরে অবস্থান কর্মসূচি”
শিরোনামে পরিবেশ বিষয়ক এক কর্মসূচির আয়োজন করা হয়েছে।
কর্মসূচিতে হবিগঞ্জ থেকে অংশগ্রহণ করেছেন
অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল,অধ্যাপক জাহান আরা খাতুন, মোহাম্মদ আলী মমিন, এডভোকেট রুহুল হাসান শরীফ, সহ: অধ্যাপক নাসরিন হক, আহসানুল হক সুজা, ডা: আলী আহসান চৌধুরী, সাইফুল ইসলাম, আমিনুল ইসলাম, বাবু দা, এডভোকেট বিজন বিহারী দাস, তোফাজ্জল সোহেল, আব্দুল হালিম(এটিএনবাংলা)। এছাড়া আরো উপস্থিত থাকবেন জেলা বাপার অন্যান্য নেতৃবৃন্দ।
কর্মসূচীতে সঞ্চালনায় থাকবেন তোফাজ্জল সোহেল।
সাধারণ সম্পাদক, বাংলাদেশ পরিবেশ আন্দোলন ( বাপা), হবিগঞ্জ, পরিবেশ বিষয়ক অবস্থান কর্মসূচীতে অংশগ্রহনের মাধ্যমে সফল ও সার্থক করার আহবান জানিয়েছেন আয়োজক সংশ্লিষ্টগণ!

