ওমর ফারুক
আব্দুল খালেক, রৌমারী কুড়িগ্রাম) প্রতিনিধি:
নারীর জন্য বিনিযোগ, সহিংসতা প্রতিরোধ’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রৌমারীতে বেগম রোকেয়া দিবস ২০২৩ পালিত হয়েছে।
শনিবার সকাল ১০ টায় আইটিএল প্রকল্প, গণ উন্নয়ন কেন্দ্র জিইউকে’র আয়োজনে একটি র্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সম্মেলনে এসে শেষ হয়।
পরে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহমুদা আকতার স্মৃতি, ভাইস চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, রৌমারী থানার এসআই জুয়েল প্রমুখ।

