
হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের চরখোদ্দা গ্রাম হতে দাখিল পরীক্ষার্থী জাকারিয়া হোসেনের (১৭) মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। জাকারিয়া ওই গ্রামের ফুল মিয়ার ছেলে এবং ইমামগঞ্জ ফাজিল মাদ্রাসার ২০২৪ সালের দাখিল পরীক্ষার্থী।
জানা গেছে, প্রতিদিনের ন্যায় শুক্রবার রাতে খাওয়ানেয়া শেষে নিজ শয়ন ঘবে শুয়ে পড়ে। শনিবার সকালে ঘুম থেকে না জাগলে তার ছোটবোন ঘরের জানালা দিয়ে লক্ষ করে দেখে সে ঘরের টুইয়ের সাথে ফাঁস দিয়ে ঝুলে রয়েছে। পরে পরিবারের লোকজন ঘরের দরজা ভেঙে ফাঁস থেকে তার লাশ নামায়। পরিবারের লোকজনের ধারনা মোবাইলে প্রেম ঘটিত কারনে সে আত্মহত্যা করেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। থানার পুলিশ পরিদর্শক তদন্ত মিলন চ্যাটাজি জানান এনিয়ে থানায় ইউডি মামলা হয়েছে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.