ওমর ফারুক
নুরুল কবির সাতকানিয়া চট্টগ্রাম জেলা প্রতিনিধি
লোহাগাড়া উপজেলা আধুনগর ইউনিয়নের সুফি মিয়াজী পাড়ার আলোকিত মানুষ, প্রবীন আলেমেদ্বীন, ইসলামি চিন্তাবিদ হযরত মাওলানা কাজ্বী নাছির উদ্দীন এর সুযোগ্য পুত্র, জনাব মাওলানা মুহাম্মদ বদরুদ্দীন সাদী আধুনগর ইউনিয়ন “কাজ্বী” হিসেবে নিয়োগ পেয়েছেন।
তিনি বাংলাদেশ সরকারের আইন মন্ত্রণালয় হতে ৯নং আধুনগর ইউনিয়নের নিকাহ ও তালাক রেজিস্ট্রার “কাজী” হিসেবে নিয়োগ পাওয়ায় সর্বস্থরের মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন এবং বিভিন্ন সামাজিক, মানবিক সংগঠন তাকে আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন- আমি শুরুতে মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি,, সেসাথে মানবতার মুক্তির দূত বিশ্বনবী হযরত মুহম্মদ সাঃ এর প্রতি দরুদ ও সালাম পেশ করছি।
আমি অনেক পরিশ্রম করে ধৈয্যের সাথে সব কিছু মোকাবিলা করে সকলের দোয়া ও ভালবাসায় এবং নিজের যোগ্যতায় এই পদে আসীন হয়েছি।
আমি আধুনগরবাসীর আন্তরিক দোয়া ও সহযোগিতা কামনা করছি যাতে আমার উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য সঠিক ভাবে পালন করতে পারি।

