
মুবিন বিন সোলাইমান, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
প্রতিটি শীতের সকাল আমাদের মধ্যে উপস্থিত হয় কুজ্ঝটিকায় ঘেরা উপমাহীন সৌন্দর্য নিয়ে। সুনির্মল প্রকৃতিতে কুয়াশাচ্ছন্ন শিশির ভেজা ভোরের সকালে কর্মমুখী ও ছাত্র-ছাত্রীরা বেরিয়ে পড়ে নিজ নিজ গন্তব্যে।
এর ব্যতিক্রম হয়না কিছু কিছু ভিন্ন রকম জনপ্রতিনিধি, তেমনি একজন চট্টগ্রামে রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের রাঙ্গুনিয়া ৭ আসনের বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রার্থী, বাংলাদেশ আওয়ামী লীগের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি'র পক্ষে ভিন্নরূপে নির্বাচনের প্রচারণা শুরু করেছে এই ইউপি চেয়ারম্যান।
প্রতিদিনের ন্যায় ফজরের নামাজ পড়ে বের হয়ে বিভিন্ন বাড়িতে বাড়িতে ঘুরে বেড়ায়ে জনগণের খোঁজ খবর রাখেন, দিনের শুরুর রুটিন ঘর থেকে হাসপাতালে-হাসপাতাল থেকে ঘরে অসুস্থ মানুষের খোঁজ খবর রাখা এবং তাদের আর্থিক ও মানসিক সহযোগিতা করা।
সারাদেশে নির্বাচনকে ঘিরে কৌতুহল ও আলোচনা-সমালোচনা প্রতিীয়মান। রাঙ্গুনিয়া উপজেলায় নির্বাচনের আমেজ এখনো শুরু না হলেও উৎসবমুখর পরিবেশ দেখা যায় রাজনীতির উর্বর এলাকা উপজেলার সরফভাটা ইউনিয়নে।
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনের অংশ হিসেবে প্রতিদিনের ন্যায় ঘর থেকে বের হলেও এবার ভিন্নরূপে নৌকার নির্বাচন প্রচারণা ও গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছেন শেখ ফরিদ। চসে বেড়াচ্ছেন সরফভাটা ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে। ভোটারদের নিজ হাতে খাওয়াচ্ছেন সকালের নাস্তা ও পানি।
স্থানীয়রা মনে করেন, ব্যক্তি জীবনে অত্যন্ত নম্র, ভদ্র, সদাহাস্যোজ্জ্বল ও সাদা মনের মানুষ তাদের চেয়ারম্যান। তার মাঝে নেই কোনো অহংকার। নিরহংকারী এই মানুষটি দলমত নির্বিশেষে আজ সকলের কাছে প্রিয়। কাজ করছেন নৌকার জন্য।
সর্বোপরি কাজ করছেন সাধারণ মানুষের কল্যাণের জন্য। বয়সে তরুণ হলেও তিনি মনোবল হারাননি। এই সফল মানুষটি দলীয় নেতাকর্মী থেকে শুরু করে প্রতিটি মানুষের বিপদআপদে ছুটে যান।
এলাকায় তিনি একজন সাদা মনের উদার মানসিকতার ও দানশীল মানুষ হিসেবে ইতিমধ্যে পরিচিতি লাভ করেছেন।
নানা সামাজিক ও সাংস্কৃতিক কাজের সাথে জড়িত শেখ ফরিদ চেয়ারম্যান দরিদ্র জনগোষ্টির উন্নয়নে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করেছেন এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছেন।
তিনি এ পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন রাস্তার উন্নয়নসহ স্কুল, মাদ্রাসা, কবরস্থান, মসজিদ, ঈদগাঁমাঠ সংস্কার করে গরীব দুঃখী মানুষের মাঝে বয়স্কভাতা, বিধবাভাতা সঠিকভাবে বিতরণ করেছেন এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প সঠিকভাবে বাস্তবায়ন করে গ্রাম্য সালিসের মাধ্যমে ইউনিয়নের বিভিন্ন সমস্যার সমাধান করে যাচ্ছেন এবং গৃহিত পরিকল্পনার আলোকে তিনি একের পর এক উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন সম্পন্ন করেছেন।
তিনি তার পরিশ্রম, সাহস, ইচ্ছাশক্তি, একাগ্রতা আর প্রতিভার সমন্বয়ে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের জন্য, স্থানীয় সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সঠিক ও সুচারুভাবে বাস্তবায়নের জন্য, সর্বোপরি শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের যে স্বপ্ন রয়েছে সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য এবং প্রতিটি নির্বাচন কেন্দ্রে নৌকা প্রতীকের জয়লাভের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।
এছাড়াও তিনি বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখতে প্রায় ফুটবল, ব্যাডমিন্টন, ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন, দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ, বীর মুক্তিযোদ্ধাদের সহযোগিতায় এগিয়ে আসেন, প্রতিবছর মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন, সেলাই মেশিন বিতরণ, অসহায় মেয়েদের বিবাহে আর্থিক সহযোগিতা, বিভিন্ন ইউনিয়নে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে আর্থিক সহায়তা, বিভিন্ন ওয়ার্ডে বৃক্ষরোপন কর্মসূচি পালন এবং রমজানে ইফতার সামগ্রী বিতরণ ও রমযানে প্রতিদিন এতিমদের সাথে ইফতারি আয়োজন করেছেন চেয়ারম্যান ফরিদ।
এ বিষয়ে জানতে চাইলে শেখ ফরিদ উদ্দিন চেয়ারম্যান বলেন, এলাকার মানুষ ভালবেসে আমাকে চেয়ারম্যান করেছেন। মানুষের ভালোবাসার মূল্য নিজের রক্ত দিয়েও শোধ করার মতো নয়। আমার সাধ্য মতো আমি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্ঠা করি।
বৃহত্তরস্বার্থে জনগণের উপকারের ক্ষেত্রে যদি কারো অপছন্দের পাত্র হই তাতেও আমি দ্বিধাবোধ করি না। সফল চেয়ারম্যান হওয়া আমার একটা স্বপ্ন। কতটুকু সফল হতে পেরেছি জানিনা, তবে স্বপ্নের পথে পা বাড়াতে অনেক প্রতিবন্ধকতা পেয়েছি কিন্তু এসব প্রতিবন্ধকতা ডিঙিয়ে জনগণের ভালোবাসায় মন্ত্রী মহোদয়ের নির্দেশ মেনে এগিয়ে যাওয়ার চেষ্টায় করতেছি।
তিনি আরো বলেন, মানুষের জীবনে একটি ভালো কাজই তার জীবনে পরম স্মৃতিতে পরিণত হয়, একটি ভালো কাজ মানুষদের চরম উৎসাহ যোগায়।
বর্তমান সময়ে ভালো কাজের জন্য মানুষকে এগিয়ে আসা দরকার। এই সমাজ নির্মাণ করার ক্ষেত্রে শান্তি, সাম্য, মানবতার উন্নত দৃষ্টান্ত স্থাপন করতে হবে। বর্তমান সভ্য সমাজের বৈচিত্র্যের দিকে তাকালে বোঝা যায় মানবজাতির সৌন্দর্যগুলো কোন দিকে চলমান।
পুঁজিবাদী বিশ্বায়নে ক্রমশই মানুষ আত্মকেন্দ্রিক মানবতা বিমুখ হওয়ার পথে দ্রুত চলছে, আমরা ইচ্ছে করলেই আর অতি সরলতম সহজ পথে থাকতে পারবো না। কেননা আমাদেরকে রুক্ষ করে তুলতে খোঁচানো কাঁঠি এখন অনেকের হাতে প্রস্তুত, তার পরেও মানুষদের টিকে থাকতে হবে চলতে হবে যেহেতু প্রকৃতি চলমান।
পরিশেষে তিনি বলেন, আমি নৌকার লোক, আমি বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী, আমি বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কর্মী, আমি পিছিয়ে পড়া রাঙ্গুনিয়ার রূপকার তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি মহোদয়ের কর্মী যিনি সামাজিক সচেতনতা এবং মানবিক সেবার অনন্য উদ্যোগ তাকে একজন মানবদরদী ও মহতী মানুষের উচ্চতায় অধিষ্ঠিত করেছে।
আমি কাজ করছি নৌকার জন্য। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গুনিয়া থেকে ইতোমধ্যে হাছান ভাইয়ের সাথে আরও পাঁচজন নির্বাচনে অংশ নিয়েছেন তাদের কেউ আমাদের কাছে হক পাবেনা কিন্তু হাছান ভাই আমাদের ভোটের হকদার তাই আমার ইউনিয়নের সকল ভোটারের প্রতি অনুরোধ রইলো উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে হাছান ভাইকে জয়যুক্ত করবেন।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.