
জাবির আহম্মেদ জিহাদ, ইসলামপুর(জামালপুর)প্রতিনিধি:
জামালপুর জেলার ইসলামপুরে এক পাগলের দায়ের কোপে আরেক মানসিক ভারসাম্যহীনের মৃত্যু হয়েছে। সোমবার (১১ডিসেম্বর) দুপুরে উপজেলার চরগোয়ালিনী ইউনিয়নের ডিগ্রীরচর গ্রামে এ ঘটনা ঘটে।নিহত ইসমাইল( ৪৫) ডিগ্রিরচর ফারাজীবাড়ির এলাকার চাঁন ফারাজীর ছেলে। ডিগ্রীচর তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, তারা দুজনেই দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন রোগে আক্রান্ত। দুপুরের দিকে মোস্তফা শেখের বাড়ির আঙিনায় আসেন ইসমাইল হোসেন। এসময় তাদের মাঝে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে মোস্তফা শেখের হাতে থাকা (দ্যা) দিয়ে ইসমাইল হোসেনকে এলোপাথাড়ি ভাবে কুপিয়ে হত্যা করে।
মোস্তফা শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ।ইসলামপুর থানার ওসি সুমন তালুকদার জানান, ফেসবুকে স্টার্টাস দিয়ে খুন করার সুত্র পাওয়া গেছে, খুনের ঘঠনায় মোস্তফাকে গঠনাস্থল থেকে গ্রেফতার করা হয়েছে।এ ঘঠনার সাথে আরও কেউ জড়িত আছে কি না তার খতিয়ে দেখছে পুলিশ।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে ।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.