
নুরুল কবির, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম এর প্রাক-প্রাথমিক ও সহজ কোরআন শিক্ষা লোহাগাড়া উপজেলার কেয়ারটেকার ও শিক্ষক মন্ডলীদের নিয়ে মাসিক সমন্বয় সভা ১২ ডিসেম্বর, মঙ্গলবার, সকাল ১০টায় লোহাগাড়া উপজেলা মডেল মসজিদে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার ও মসজিদ ভিত্তিক শিশু শিক্ষা কার্যক্রম এর সভাপতি এনামুল হাছান।
মডেল কেয়ারটেকার রাশেদুল হক এর সন্চলনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সুপার ভাইজার মাওলানা নুরুল হক সিকদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাধারণ কেয়ারটেকার মাওলানা সিরাজুল আরেফিন ও ফজলুল কাদের প্রমুখ।
অনুষ্ঠানটি আয়োজন করে ইসলামিক ফাউণ্ডেশন, লোহাগাড়া উপজেলা শাখা।লোহাগাড়া উপজেলায় ৯ টি ইউনিয়নে ১৪৭ কেন্দ্র মসজিদ ভিত্তিক শিশু শিক্ষা কার্যক্রম চলমান রয়েছে। অনুষ্ঠানে ১৫০জন বিভিন্ন মসজিদের শিশু শিক্ষা কাযর্ক্রমের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.