
সোলায়মান,নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :
টাঙ্গাইল ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে নাগরপুর সদর ইউনিয়ন আ.লীগের বর্ধিত কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকালে নাগরপুর সরকারি কলেজ মাঠ প্রাঙ্গনে সদর ইউনিয়ন আ.লীগ কমিটি'র সকল নেতাকর্মীদের উপস্থিতিতে সদর ইউনিয়ন আ.লীগ সভাপতি মো. শাহজাহান মিয়া'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিয়াকত শিকদার এর সঞ্চালনায় এই কর্মী সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌকা প্রতীকের প্রার্থী আহসানুল ইসলাম টিটু এমপি।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা আ.লীগ সহ সভাপতি আনিসুর রহমান আনিস, এড. আজাহার উদ্দিন, একেএম কামরুজ্জামান মনি, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সবুর, আবদুল আলিম দুলাল, সাংগঠনিক সম্পাদক মো. শাহীদুল ইসলাম অপু, শেখ শামছুল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক খালিদ হোসেন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. জাকির হোসেন তালুকদার, কৃষি ও সমবায় সম্পাদক মো. হুমায়ুন কবির, ত্রান ও সমাজকল্যাণ সম্পাদক উজ্জল হোসেন মোল্লা, উপজেলা মহিলা আ.লীগ সভাপতি জাহানারা খাতুন, উপজেলা আওয়ামী যুবলীগ যুগ্ম আহ্বায়ক মাহফুজ রানা এমবি, মো. আনিসুজ্জামান তুহিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি বাবর আল মামুন, সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন, উপজেলা শ্রমিক লীগ সভাপতি মো. আব্দুস ছালাম, সাধারণ সম্পাদক শাহ আলম মিয়া, ছাত্রলীগ সভাপতি মো. আজিম হোসেন রতন, সাধারণ সম্পাদক মো. সজিব মিয়া সহ সদর ইউনিয়ন ও ওয়ার্ড আ.লীগের নেতাকর্মী বৃন্দরা।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.