ওমর ফারুক

সোলায়মান, নাগরপুর(টাংগাইল)প্রতিনিধিঃ

সর্বাত্মক অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে টাংগাইলের নাগরপুর উপজেলার মামুদনগর ইউনিয়নে ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বাবুর আলী ভোট বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করেছে।

শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে ৬নং ওয়ার্ডের গুরুত্বপূর্ণ এলাকায় ও বাজারে দলীয় নেতাকর্মীসহ এসব লিফলেট বিতরণ করেন।

এ সময় তিনি বলেন, গতকাল বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে সারা দেশব্যাপী বিএনপি অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে। এরই প্রেক্ষিতে আমি আমার দলের উপর নির্দেশে এই শান্তিপূর্ণ আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাব।

সময় বলে দেবে আমাদের আন্দোলনের ধরন কেমন হবে। তবে সকল আন্দোলন আমরা শান্তিপূর্ণভাবে পালন করবো এটাই দলীয় সিদ্ধান্ত।