
মোঃ মুক্তাদির হোসেন, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি:
আসন্ন জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে ১৯৮ গাজীপুর ০৫ আসনের কালীগঞ্জ পৌর সভার নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে, আজ রোজ শুক্রবার বিকাল চার ঘটিকার সময় কালীগঞ্জ বাসস্ট্যান্ড এর পশ্চিম প্বার্শে পবিত্র কোরআন থেকে তেলোওয়াত এর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়, পবিত্র কোরআন তেলোয়াত করেন মুনসুর পুর জামে মসজিদ এর ইমাম ওলিউল্লাহ।
বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ এবি এম তারিকুল ইসলাম, কালীগঞ্জ সরকারী শ্রমিক কলেজের এজি এস, আজাদ আনোয়ার হোসেন, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক আজাদ ফরিদ আহম্মেদ,কালীগঞ্জ পৌর আওয়ামী যুবলীগের সভাপতি ও কালীগঞ্জ পৌর ০৪ নং ওয়ার্ড কাউন্সিলর মো: বাদল হোসেন, কালীগঞ্জ পৌর সাবেক ছাত্র লীগের দপ্তর সম্পাদক মোঃ আশরাফুল হক শিশির, যুবনেতা আহসান, মনসেফপুর বাইতুর নূর জামে মসজিদ কমিটির সভাপতি হামিদুল হক,সাবেক ছাত্র নেতা এস এম ইকবাল হোসেন, যুব নেতা জাহাঙ্গীর হোসেন সরকার।
কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, ইব্রাহিম খন্দকার এর সঞ্চালনায় সাবেক শ্রমিক নেতা হান্নান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম, কালীগঞ্জ উপজেলা জাতীয় শ্রমিক লীগে কার্য নির্বাহী সদস্য মোঃ মুক্তাদির হোসেন, কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক শাহাআলম দেওয়ান,সাবেক ছাত্র নেতা, প্রবীর দাস, কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সদস্য মোঃ বাবু বাগমার, কালীগঞ্জ পৌর আওয়ামী যুবলীগের সহ-সভাপতি মো লোকমান হোসেন (পনির), কালীগঞ্জ পৌর আওয়ামী যুবলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এনামুল হক মনু,সহ আওয়ামী লীগের অংগসংগঠন এর নেতৃত্ব বৃন্দ।
আলোচনা সভা শেষে দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়, দোয়া মাহফিল পরিচালনা করেন মুনশুরপুর বাইতুন নূর জামে মসজিদের ফোরকানিয়ার হুজুর মাওলানা শাহিন। বক্তারা আগামী ৭ ইং জানুয়ারীর নির্বাচনে ট্রাক মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার অঙ্গিকার ব্যক্ত করেন। অপরদিকে সকালে কালীগঞ্জ পৌর সভার ৩ নং ওয়ার্ডে নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে।
সন্ধ্যা সাত ঘটিকার সময় কালীগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ডে উত্তরগাঁও ( তাঁতী বাজারে) স্বতন্ত্র প্রার্থী আক্তার উজ্জামান এর আরেকটি নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়।
শ্রমিক নেতা হাজ্বী আওলাদ হোসেন এর সভাপত্বিতে,
কালীগঞ্জ উপজেলা ছাত্র লীগের সাবেক প্রচার সম্পাদক মাহামুদুল হাসান (ঝিনুক) এর সঞ্চালনায় নির্বাচনী অফিস উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ কালীগঞ্জ উপজেলা শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, বর্তমান সদস্য এবি এম তারিকুল ইসলাম, কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ ইব্রাহিম খন্দকার, কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহাআলম দেওয়ান, কালীগঞ্জ পৌর আওয়ামী যুবলীগের সভাপতি ও কাউন্সিলর বাদল হোসেন, উকিল মাসুদ, যুব নেতা এস এম ইকবাল হোসেন প্রমুখ।
বক্তারা জাতীয় দ্বাদশ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আখতারুজ্জামানকে ট্রাক মার্কা প্রতিকে বিপুল ভোটের মাধ্যমে জয়যুক্ত করার অঙ্গিকার ব্যক্ত করেন। আর কোন আলোচনা না-থাকায় অনুষ্ঠান এর সভাপতি সভা সম্পাত্বি করেন।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.