ওমর ফারুক

আশিকুল ইসলাম, বেলকুচি প্রতিনিধি:

প্রহসনের নির্বাচন বর্জন, ভোটদান থেকে বিরত থাকা এবং ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ঐক্যবদ্ধ জনমত গড়ে তোলার লক্ষ্যে, কেন্দ্র ঘোষিত গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে, বেলকুচি উপজেলা’র পক্ষে থেকে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা।

এ সময় ধুকুরিয়াবেড়া ইউনিয়ন জামায়াতের উদ্যােগে আয়োজিত ধুকুরিয়াবেড়া বাজার, সাতলাঠি, খামার উল্লাপাড়া ও সগুনা বাজারে কয়েকটি পথ সভা অনুষ্ঠিত হয়।

আজ শুক্রবার,সকালে এ সকল পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও আনুষ্ঠানিকভাবে লিফলেট বিতরণ করেন;বাংলাদেশ জামায়াতে ইসলামী, বেলকুচি উপজেলা সেক্রেটারি জননেতা আরিফুল ইসলাম সোহেল।

উপজেলা কর্মপরিষদ সদস্য ও ইউনিয়ন আমীর ছানাউল হোসাইনের নেতৃত্বে অনুষ্ঠিত গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচীতে এ সময়,অন্যান্যো’র মাঝে আরো উপস্থিত ছিলেন, বেলকুচি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি,শ্রমিক নেতা জানদার হোসেন, জামায়াত নেতা নবী আলী খাঁন, আলম মাস্টার, আজিজুল ইসলাম, ছাত্রনেতা আরশাদ আলী, আরিয়ান ইসমাইল ও সাবেক ছাত্রনেতা, ইন্জি, শাহাদাজ্জামান সবুজ মিয়াজী ও জাহিদ হাসাম প্রমূখ।

জামায়াত নেতা আরিফুল ইসলাম সোহেল, দেশের স্বাধীনতা, স্বার্বভৌমত্ব রক্ষা, ভোট ও ভাতের অধিকার আদায় এবং গণতন্ত্র পূণরুদ্ধারে একতরফা প্রহসনের নির্বাচন বয়কট ও ৭ জানুয়ারী’র ভোট বর্জন করার উদাত্ত আহ্বান জানান।