
জাবির আহম্মেদ জিহাদ(ইসলামপুর) জামালপুর প্রতিনিধি:
১৩৯ জামালপুর২ ইসলামপুরের দ্বাদশ জাতীয় সংসদে নির্বাচনে শতকরা ১ ভাগ সাক্ষর জটিলতায় এ আসনে স্বতন্ত্র প্রার্থী মোঃ শাহিনুজ্জামান শাহীনের মনোনয়ন বাতিল করার সিদ্ধাদ্ধ হয়েছিল।
বৃহস্পতিবার (২১ডিসেম্বর) হাইকোর্ট থেকে প্রার্থীতা ফিরে পেয়েছেন।ঐদিন বিচারপতি ২১নং হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। আবু তাহের, মোঃ ছাইফুর রহমান জাস্টিস, এমডি বশির উল্ল্যাহ।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী শেখ মোঃ সামিউল ইসলাম (জুয়েল) ও এ,এস এম রেজওয়ান হক।
কিছুদিন আগে যাচাই-বাছাইয়ের সময় এক শতাংশ ভোটারের তথ্য না পাওয়ার কারণ দেখিয়ে রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল করেন।আপিল করার পর তা নামঞ্জুর করে দেয় নির্বাচন কমিশন।
পরে শাহীন হাইকোর্টে রিট করে মনোনয়ন ফিরে পেয়েছেন।
এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী এস,এম শাহিনুজ্জামান শাহীন বলেন,সারা জীবন বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করেছি। জীবনে কোনো কিছু পাইনি।
এবার আমি দলীয় মনোনয়ন চেয়ে বঞ্চিত হয়েছি। ইসলামপুর আসনের উন্নয়নের জন্য আমি প্রার্থী হয়েছি। ইনশাআল্লাহ! ইসলামপুরের জনগণ আমাকে জয়ী করবে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.