
তপন দাস, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীতে রেললাইন ৪ টি পয়েন্ট দেখা দিয়েছে ফাটল যার কারণে আতঙ্কিত হয়ে পড়েছে উক্ত এলাকার মানুষ।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশে চলমান হরতাল, রেললাইন কেটে ফেলা, স্লিপার খুলে ফেলা এবং ট্রেনে অগ্নি সংযোগ উদ্বেগ জনক হারে বেড়ে যাওয়ায় আতঙ্কিত যখন দেশবাসী, ঠিক তখনী নীলফামারীতে দেখা দিল রেললাইন এর গুরুত্বপূর্ণ ৪ টি পয়েন্টে ফাটল।
এতে নাশকতার আতঙ্ক নিয়ে আতঙ্কিত উক্ত এলাকার সাধারণ জনগণ। সকালে আলো ফোটার সাথে সাথেই বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে রেললাইন কেটে ফেলার আতঙ্ক।
রেলওয়ে থানা পুলিশ সুত্রে জানা যায় সৈয়দপুরের গোলাহাট কবরস্থানের পাশে ১টি, ঢেলাপীর বাজারের পাশে ১টি, সৈয়দপুর ঢেলাপীর বাজার রেললাইন এর গুরুত্বপূর্ণ পয়েন্টে ১টি এবং নীলফামারীর তরনীবাড়ি বড়পুল রেলঘুন্টির কাছে ১টি রেললাইন এর ফাটল দেখা দিয়েছে।
এবিষয়ে রেলওয়ে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ সাকিউল আযম বলেন নাশকতার জন্য রেললাইন কাটা এটি নয় এটা ফেটে গেছে, এবং যা স্বাভাবিক একটা বিষয় প্রতিনিয়তই এরকম ঘটনা ঘটে, আজকে সকালে ৪টি পয়েন্টে এসব ফাটল দেখা দিয়েছে এর কয়েক দিন ও ৪টি ফাটল ছিলো। রেললাইন নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা যথারীতি রেললাইন চেক করে এবং এই ফাটল গুলো মেরামত করে ।
রেলে নাশকতার কারনে সবার নজর রেললাইন এর দিকে,তাই উক্ত এলাকায় আতঙ্কিত হয়ে পড়েছে এলাকাবাসীরা।
তাই পুরো রেললাইন জুড়ে অতিরিক্ত নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.