ওমর ফারুক
জাবির আহম্মেদ জিহাদ (ইসলামপুর) জামালপুর প্রতিনিধি:
১৩৯ জামালপুর-২ ইসলামপুরের দ্বাদশ জাতীয় সংসদে নির্বাচনে শতকরা ১ ভাগ সাক্ষর জটিলতায় এ আসনে স্বতন্ত্র প্রার্থী মোঃ শাহিনুজ্জামান শাহীনের মনোনয়ন বাতিল করা হয়েছিল।
বৃহস্পতিবার (২১ডিসেম্বর) হাইকোর্ট থেকে প্রার্থীতা ফিরে পেয়ে শনিবার পেলেন কাঁচি প্রতিক।
আলোচিত এই প্রার্থী উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় থেকে, কাঁচি পেয়েই তার নির্বাচনী এলাকায় কাঁচি কাঁচি স্লোগান বয়ে যাচ্ছে ।
তিনি প্রতিক পেয়েই তার পিতার কবর জিয়ারত করেন।
শাহীন বলেন,জননেত্রী শেখ হাসিনা বলেছেন নির্বাচনটি সুষ্ঠু হবে। নির্বাচন কমিশনও আশ্বাস দিয়েছ, আমি বিশ্বাস করি নির্বাচনটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হবে।

