
বরিশাল প্রতিনিধি:
বরিশাল জেলা প্রশাসন, এর আয়োজনে ২৩ ডিসেম্বর শনিবার বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বরিশাল জেলার প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের সাথে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের মাননীয় ডিআইজি মোঃ জামিল হাসান, বিপিএম-সেবা, পিপিএম মহোদয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন প্রধান নির্বাচন কমিশনার জনাব কাজী হাবিবুল আউয়াল। বরিশাল বিভাগের সুযোগ্য বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জাহাংগীর আলম, সচিব, নির্বাচন কমিশন সচিবালয়; জিহাদুল কবির, বিপিএম-সেবা, পিপিএম, পুলিশ কমিশনার, বরিশাল মেট্রোপলিটন পুলিশ, বরিশাল; শহিদুল ইসলাম, জেলা প্রশাসক, বরিশাল প্রমূখ।
উক্ত অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলার জন্য আহবান জানান এবং বলেন নির্বাচনের সময় একটা ভোটও কারচুপি করা হলে তাৎক্ষণিক ভোট বন্ধ করে দেওয়া হবে।
এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মাঠ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বরিশাল জেলার প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.