
বিশেষ প্রতিনিধি:
বরিশাল র্যাব-৮ এর ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ২৪ ডিসেম্বর রবিবার র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব) মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন, বিপিএম-বার, পিপিএম বরিশাল নগরীর রুপাতলিস্থ র্যাব-৮ সদরদপ্তরে আসলে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বরিশাল রেঞ্জের ডিআইজি জনাব মোঃ জামিল হাসান, বিপিএম-সেবা, পিপিএম মহোদয়।
এসময় মোঃ শওকত আলী, বিভাগীয় কমিশনার, বরিশাল; জিহাদুল কবির, বিপিএম-সেবা, পিপিএম, পুলিশ কমিশনার, বরিশাল মেট্রোপলিটন পুলিশ, বরিশাল; মোঃ ফারুক-উল-হক, পিপিএম, অ্যাডিশনাল ডিআইজি, রেঞ্জ ডিআইজি'র কার্যালয়, বরিশাল; আবু আহাম্মদ আল মামুন, অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি), ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বরিশাল; ওয়াহিদুল ইসলাম, বিপিএম, পুলিশ সুপার, বরিশালসহ বিভাগীয় এবং জেলা পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.