
নুরুল কবির, সাতকানিয়া (চট্রগ্ৰাম) প্রতিনিধি:
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বিভিন্ন এলাকায় ২৬ ডিসেম্বর বিকেলে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
এসময় চট্টগ্রাম-১৫ আসনের স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রতীক ঈগলের পক্ষে মোটরসাইকেল সহযোগে শোডাউনের সময় হাতেনাতে ধরা হয়। অতপর শোডাউনটি ছত্রভঙ্গ করে দেয়া হয় এবং শোডাউন থেকে আটক মোঃ বেলাল ৩৮ পিতা- মোবারক আলী, চিববাড়ী, সাতকানিয়া কে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর আওতায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সাতকানিয়া, চট্টগ্রাম আরাফাত সিদ্দিকী। মোবাইল কোর্টে সহযোগিতা করেন সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ ও উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।
জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে উপজেলা প্রশাসন, সাতকানিয়া, চট্টগ্রামের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.