
মহিউদ্দিন আহমেদ রিপন, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি:
শুক্রবার (২৯ ডিসেেম্বর) লাখাই উপজেলার ভাদিকারা গ্রামে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মরমী সাধক,কবি ও "নিশীথে যাইয়ো ফুলেরে ভোমরা,নিশীথে যাইয়ো ফুল বনে" সহ অসংখ্য কালজয়ী গানের রচয়িতা শেখ ভানু শাহ এর ১০৪ তম বার্ষিক ওরস অনুষ্ঠিত হচ্ছে।
ওরস উপলক্ষে শেখ ভানু শাহ এর মাজার পরিচালনা কমিটি দিন ব্যাপী নানা কর্মসূচী গ্রহণ করছে। এর মধ্যে ওয়াজ মাহফিল,জিকির - আসকার, মিলাদ ও দোয়া মাহফিল।
এদিন ভোরে আখেরী মোনাজাতের মাধ্যমে ওরসের সমাপ্তি ঘটবে। ওরসে দূর- দুরান্ত থেকে শত শত আশেকান ও ভক্তবৃন্দের সমাবেশ ঘটবে। ভক্তবৃন্দের পদভারে মুখরিত হয়ে উঠবে মাজার প্রাঙ্গণ।এদিকে ওসর উপলক্ষে মাজার প্রাঙ্গণ মেলা বসছে।
মেলায় ইতিমধ্যে দোকানীরা হরেক রকমের পণ্য সামগ্রীর পসরা নিয়ে বসে গেছে। বিনোদনের জন্য রয়েছে বিভিন্নরকম রাইড যেমন চরকি নাগরদোলা সহ বিভিন্ন ধরণের খেলা।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.