
হারুন শেখ, রামপাল (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের ফকিরহাট উপজেলার টাউন-নওয়াপাড়া পানবাজার এলাকা থেকে ১৩টি ককটেল সহ ১টি বিদেশী পিস্তল, ৩টি ওয়ান শুটার গান, ৫টি পিস্তলের গুলি ও ১টি পিস্তলের কভার উদ্ধার করেছে খুলনা র্যাব-৬ এর একটি অভিযানিক দল। উদ্ধার করা ককটেলগুলো ডিসপোজাল করা হয়েছে।
রবিবার (৩১ ডিসেম্বর) দুপুর ১২টার সময় র্যাব-৬ এর পরিচালক লেফট্যালেন্ট কর্নেল ফিরোজ কবীর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, শনিবার দিবাগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফকিরহাট উপজেলার টাউন-নওয়াপাড়া পানবাজার এলাকায় র্যাব-৬ এর একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করেন। এসময় পরিত্যাক্ত অবস্থায় ১৩টি ককটেল সহ ১টি বিদেশী পিস্তল, ৩টি ওয়ান শুটার গান, ৫টি পিস্তলের গুলি ও ১টি পিস্তলের কভার উদ্ধার করেন। র্যাবের উপস্থিততি টের পেয়ে দুস্কৃতকারীরা পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারে বিশেষ অভিযান চলছে। এদিকে রবিবার সাড়ে ১১টার দিকে বোমা ডিসপোজাল দল টাউন-নওয়াপাড়া এলাকার একটি মাঠে উদ্ধার হওয়া ককটেলগুলো ডিসপোজাল করেন।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.