
নুরুল কবির, সাতকানিয়া (চট্রগ্ৰাম) প্রতিনিধি:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ১৫ আসনে সাতকানিয়া-লোহাগড়ায় বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী দুইবারের নির্বাচিত সংসদ সদস্য ডক্টর আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর নৌকা মার্কার সমর্থনে সাতকানিয়া উপজেলার ৮নং ঢেমশা ওয়ার্ডে গতকাল ২ জানুয়ারী মঙ্গলবার গনসংযোগ করেছেন।
৮ নং ঢেমশা ইউনিয়নের সফল মেম্বার ও সাবেক প্যানেল চেয়ারম্যানে আব্দুল মজিদ। গণসংযোগ কালে তিনি এমপি নদভীর দেওয়া উন্নয়নের কথা মানুষের কাছে তুলে ধরে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন।
আব্দুল মজিদ আরো বলেন বিগত দুইবারে এমপি নদভী সাতকানিয়া উপজেলায় যে সকল উন্নয় করেছে তার ধারাবাহিকতা ধরে রাখতে নদভী সাহেবের কোন বিকল্প নেই। গত ১০ বছর সাতকানিয়া উপজেলায় রাজনৈতিক পরিবেশ যে ভাবে শান্তি রেখেছে তা আর কোন সময় কেউ রাখতে পারেনি বলে উল্লেখ করেন।
গণসংযোগে উপস্থিত ছিলেন মোঃ রুবেল, ১ নং ওয়ার্ড় আওয়ামীলীগের সাধারণ সসম্পাদক জাহাঙ্গীর আলম , আবদু জলিল কোঃ,আলম, সাবেক মেম্বার শাহাআলম, শাহাজাহান, হারুনসহ অন্যান্য।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.