
শাহরিয়ার শাকিল, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুনামধন্য বিদ্যাপীঠ কুতুবআলী একাডেমির মূল ক্যাম্পাস ও প্রথম ক্যাম্পাসে উৎসব মুখর পরিবেশে শিশু বরণ ও বই উৎসব উদযাপন করা হয়েছে।
সোমবার (১ জানুয়ারি) সকাল ১১ ঘটিকার সময় কুতুবআলী একাডেমির মূল ক্যাম্পাস ও প্রথম ক্যাম্পাসে বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুতুবআলী একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নুরুল ইসলাম, কুতুবআলী একাডেমির মূল ক্যাম্পাসের প্রধান শিক্ষক ইকবাল হোসেন, সহকারী শিক্ষক শাকিল আহমদ, সহকারী শিক্ষক মিজানুর রহমান।
কুতুবআলী একাডেমির প্রথম ক্যাম্পাসের প্রধান শিক্ষক দিলদার হোসেন, সহকারী শিক্ষক আশরাফুল ইসলাম সহ উপস্থিত ছিলেন কুতুবআলী একাডেমির কোমলমতি শিক্ষার্থী ও অভিভাবকগণ।
এদিকে নতুন বছরের প্রথমে দিনে শিক্ষার্থীরা বই হাতে পেয়ে আনন্দে মেতেছে, বছরের প্রথম দিন নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা ধন্যবাদ জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও।
উৎসবমুখর পরিবেশে ইংরেজি নববর্ষের প্রথম দিনে ক্ষুদে শিক্ষার্থীসহ প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের মধ্যে আনন্দ বইছে ।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.