ওমর ফারুক

আব্দুল খালেক,রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি;

ভোটের ৬দিন আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির (জেপি)’র সাইকেল প্রতীকের প্রতিদ্বন্দ্বী প্রার্থী কুড়িগ্রাম-৪ আসনের নির্বাচন থেকে সরে দাড়ানোর ঘষোণা দিয়েছেন সাবেক এমপি রুহুল আমিন।

তিনি দলের প্রেসিডিয়াম সদস্য। রবিবার সন্ধ্যায় নির্বাচন থেকে সরে দাড়ানোর বিষয়টি তার একটি ভিডিও চিত্রের মাধ্যমে ফলাও করা হয়েছে।

কুড়িগ্রাম-৪ (রৌমারী, রাজিবপুর ও চিলমারী) আসন থেকে জাতীয় পার্টির (জেপির) সাইকেল প্রতীক প্রার্থী হন রুহুল আমিন। নির্বাচনী এলাকায় পোস্টার, ব্যানার, মাইকিং ও ভোটারের দ্বারে দ্বারেও ভোট চাইতে গেছে।

কিন্তু প্রচার প্রচারণর ১৩দিন পরে নির্বাচন থেকে সরে দাড়ানোর ঘোষনা দিলেন তিনি। এ বিষয়ে জানতে চাইলে রুহুল আমিন জানান, আমি হঠাৎ ভোর ৫টায় স্টোক হয়ে যাই। হৃদ রোগে ঢাকা হাসপাতালে ভর্তি। যেহেতু আমার অসুস্থতার অবস্থায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্যাম্পিং করা সম্ভব হচ্ছে না।

আমি আমার নির্বাচনী এলাকা থেকে সরিয়ে দাঁড়িয়েছে। বিধায় আমি ও আমার কর্মীবৃন্দ তাদেরকে সবিনয় অনুরোধ করছি আপনারা এই কয়েকটা দিন একেএম সাইফুর রহমান বাবলুর লাঙ্গল প্রতীকের কাজ করবেন বলে আমি সমর্থন দিলাম। আমার সুস্থতার জন্য সবাই দোয়া করবেন।