
আব্দুল খালেক, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারীতে সমাজসেবা দিবস পালিত হয়েছে। সমাজসেবা গড়বে দেশ, স্মার্ট হবে বাংলাদেশ, এই প্রতিপা
উপর মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে আয়োজিত, রৌমারী উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমান আলী। অন্যান্যদের মধ্যে ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিনহাজ উদ্দিন, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মুক্তার হোসেন, উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা শহিদুল্লাহ, উপজেলা সমাজসেবা ফিল্ড সুপারভাইজার আব্দুল্লাহেল কাফি, ইউপি সদস্য, রেজা আহমেদসহ ইউপি সদস্য ও সদস্যাগণ ও সমাজসেবার কর্মচারীবৃন্দ।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.