ওমর ফারুক
মন্জুরুল আলম, নরসিংদী:
ইংরেজি বছরের প্রথম দিন ১লা জানুয়ারি ২০২৪ সম্পূর্ণ অরাজনৈতিক এবং সেবাধর্মী সংগঠন প্রত্যাশা ফাউন্ডেশন আত্নপ্রকাশ হলো, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে সম্পূর্ণ অরাজনৈতিক এবং সেবা ধর্মী সংগঠন প্রত্যাশা ফাউন্ডেশন নরসিংদীর শুভযাত্রা শুরু হলো। আর্ত মানবতার সেবায় ব্রতী কিছু ব্যক্তি ” শৃঙ্খলা ঐক্য সেবা ” এই স্লোগান বুকে ধারণ করে এগিয়ে চলা, নরসিংদী আনুষ্ঠানিক ভাবে আত্মপ্রকাশ করছে।
পুলিশ পরিদর্শক সৈয়দ মোহাম্মদ কাসিফ সানোয়ারের নেতৃত্বে, হানিফ খান, আতিক সিকদার সবুজ, জুনায়েদ, রাজু, মাওলানা জিয়া সহ বেশ কয়েকজন ব্যবসায়ী ও চাকরিজীবী, কিছু নিবেদিত প্রাণ যুবকদের নিয়ে এই সংগঠনটি সৃষ্টি হয়েছে যারা সম্পূর্ণ লোক চক্ষুর অন্তরালে থেকে প্রচারহীন ভাবে আল্লাহ পাকের সৃষ্টির কল্যাণে নিজেকে নিয়োজিত করেছেন।
সদস্যরা নিজেদের মধ্য থেকে সংগৃহীত অর্থের মাধ্যমে সকল কার্যক্রম পরিচালনা করবেন।ফাউন্ডেশনের লক্ষ্য সমূহ
বিনা মূল্যে রক্তদান। সুবিধা বঞ্চিত লোকজনদের মাঝে বস্ত্র, শীত বস্ত্র ও কম্বল বিতরন ।সুবিধা বঞ্চিত লোকজনদের মাঝে খাদ্য বিতরন। সুবিধা বঞ্চিত লোকজনদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প।
গরিব, দুস্থ ও অসহায়দের মাঝে টিউবওয়েল বিতরন। গরিব, দুস্থ ও অসহায় ব্যক্তিদের চিকিৎসা সহায়তা প্রদান।
গরিব, দুস্থ ও অসহায় পরিবারের কন্যাদের বিবাহের খরচ প্রদান।প্রত্যন্ত অঞ্চলের মসজিদে মূর্দা গোসলের খাটিয়া ও লাশ বহণের খাটিয়া প্রদান।
গরিব, দুস্থ ও অসহায় মৃত ব্যক্তিদের দাফনের খরচ প্রদান। গরিব, দুস্থ ও অসহায় শিক্ষার্থীদের পড়াশোনার খরচ প্রদান।
দূর্যোগকালে ত্রাণ বিতরণ।বয়স্কদের মাঝে আরবি ও বাংলা শিক্ষা প্রদানের ব্যবস্থা। বৃক্ষ রোপণ।
অসহায় ও ছিন্নমূল জীব-জন্তুদের মাঝে খাদ্য বিতরণ। অসহায় ও ছিন্নমূল জীব-জন্তুদের চিকিৎসা প্রদান।সবাই এই নিরলস পরোপকারী যুবকদের জন্য দোয়া করবেন। কোন দুস্থ লোকের জন্য সহায়তা, রক্তদান, অন্যান্য সেবাধর্মী সেবা গ্রহণের জন্য ০১৯১৪৫৪৩৪৩৭ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

