ওমর ফারুক

মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, ফুলবাড়ি (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

ফুলবাড়ীতে চন্দ্র খানা T-10 স্পোর্টিং ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ২ জানুয়ারী বিকেল ৪ ঘটিকায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পূর্ব চন্দ্রখানা উচ্চ বিদ্যালয় মাঠে অত্র বিদ্যালের প্রধান শিক্ষক শ্রী বিনোদ চন্দ্রের সভাপতিত্বে চন্দ্রখানা T-10 স্পোর্টিং ক্লাবের আয়োজনে,রংধনু ইন্টারন্যাশনাল প্রি-ক্যাডেট স্কুলের সহযোগিতায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

খেলায় উপস্থিত ছিলেন, অথবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এনামুল হক বসুনিয়া, সাইদুল হক , মেহেদী হাসান, জয় ব্যাপারী, পরিচালক সোহেল রানা,রফিকুল ইসলাম প্রমূখ।

ফাইনাল খেলায় সাইফুর রহমান কলেজ পাড়া ফুটবল দল চন্দ্র খানা একাদশ ফুটবল দলকে ১/০ গোলে হারিয়ে ফাইনাল ট্রফি অর্জন করে।