ওমর ফারুক
শাহিনুর আক্তার, বেলাব (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদী -৪ (বেলাব মনোহরদী) আসনের স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব সাইফুল ইসলাম বীরুর (ঈগল প্রতীক) নির্বাচনী সভাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(৩ জানুয়ারি) দুপুরে উপজেলার পাইলট মডার্ন সরকারি মডেল হাইস্কুলে বেলাব উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি মোঃ বাচ্চু মিয়ার সভাপতিত্বে, আমলাব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বশির আহমেদ পরশ মোল্লার সঞ্চালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বেলাব মনোহরদী আসনের স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব সাইফুল ইসলাম বীরু।
নরসিংদীর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও ক্রোনী গ্রুপের চেয়ারম্যান সিআইপি এ.এইচ আসলাম সানী, ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের কার্যনির্বাহী সদস্য মোঃ খোকন মাহমুদ নির্ঝর, জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য ভাস্কর অলী মাহমুদ, সাইফুল ইসলাম এনামুল হক দোলন, ভৈরব পৌরমেয়র ইফতেখার আহমেদ বেনজির, দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি উবায়দুল হক আলম, বিশিষ্ট ব্যবসায়ী রানা চৌধুরী, বেলাব উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রাজু উদ্দিন আহমেদ রাজু,চর উজিলাব ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ বেলায়েত হোসেন বুলবুল, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, নির্বাচনী পরিচালনা কমিটির অন্যতম সদস্য সাংবাদিক এসআই খান,উপজেলা মহিলা শ্রমিকলীগের সভাপতি রহিমা বেগম ময়ুরী প্রমুখ।
বক্তারা আগামী ৭ তারিখের ঈগল মার্কা প্রতিকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান।

