ওমর ফারুক
শাহরিয়ার শাকিল, বড়লেখা প্রতিনিধিঃ
বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের তালিমপুর গ্রামের বড়লেখা-চান্দগ্রামের আঞ্চলিক মহাসড়কে আকাশ মসলা মিলের উদ্বোধন উপলক্ষে মিলাদ মাহফিল ও পরে ফিতা কেটে উদ্বোধন করা।
আজ ৩রা জানুয়ারি রোজ শুক্রবার বিকেল ৪ ঘটিকার সময় প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে উদ্বোধন করেন বড়লেখা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সৈনিক গিয়াস উদ্দিন, তালিমপুর গ্রামের বিশিষ্ট মুরব্বী আবুল হোসেন, প্রভাষক বদরুল ইসলাম মনু, সাংবাদিক সুলতান আহমদ খলিল, উপজেলা যুবলীগ নেতা মিজানুর রহমান, নিরাপদ সড়ক চাই এর উপজেলা আহবায়ক তাহমিদ ইশাদ রিপন, নাট্যকার সালমান কবির নিসচার যুগ্ম-আহবায়ক মার্জানুল ইসলাম, ছাত্রলীগ নেতা রাজু আহমেদ।
আকাশ মসলা মিলের স্বত্বাধিকারী হানিফ পারভেজ বলেন বাজারের তথাকথিত মসলার মাঝে আমাদের প্রোডাক্ট হবে মানসম্মত ও মিল থেকে লোকজন অল্প মূল্যে নিজেদের মরিচ হলুদ বাখর ভেংগে নিতে পারবেন।
উল্লেখ্য ফিতা কেটে উদ্বোধন করার পূর্বে মিলাদ মাহফিলের আয়োজন করা হয় এবং উক্ত মিলাদ মাহফিলে মোনাজাত পরিচালনা করেন তালিমপুর বড় মসজিদের ইমাম মাওলানা আব্দুস শহীদ।

