
শাহরিয়ার শাকিল, বড়লেখা প্রতিনিধিঃ
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দরগা বাজার ফ্রেন্ডস ক্লাবের আয়োজনে ফ্রিজ টিভি নাইট মিনিবার ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যা ৭ঃ৪৫ মিনিটের সময় দরগাবাজার মুড়িরগুল সংলগ্ন ফুটবল মাঠে টিভি ফ্রিজ মিনিবার ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর ডাক্তার ফয়েজ উদ্দিন, আমন্ত্রিত অথিতি হিসাবে বক্তব্য রাখেন তরুণ সমাজ সেবক জাকির হোসেন জুুমন।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ বাদশা, বড়লেখা উপজেলা ছাত্র লীগের সহ-সভাপতি ছিদ্দাতুল কাদির আবির,বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ ছাত্র লীগের সভাপতি কামরুল হোসেন ,সাধারণ সম্পাদক ফরহাদ আহমদ,পৌর ছাত্র লীগের সভাপতি আলী হোসেন, সমাজ সেবক ছাদিকুর রহমান প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খেলা পরিচালনা কমিঠির সভাপতি রশিদ আহমদ,শাহিন আহমদ,শাহরিয়ার হোসেন,জুয়েল আহমদ,তানিম আহমদ,কামরান আহমদ,কামরুল ইসলাম, ইমন আহমদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.