
মোঃ আশিকুর রহমান, আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:
হিংসা নিন্দায় পরে রয়েছে আজমিরীগঞ্জের পৌরসভার ৬নং ওয়ার্ডের বরিদাস সম্প্রদায়, অভাব অনটনের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে তার। অভাবের তারনায় এই পাড়ার ১৬টি পরিবারের ছোট ছোট শিশুরা লেখা পড়া থেকে হচ্ছে বঞ্চিত। ডিজিটাল যুগে ও মধ্যযুগের মতো মানবেতর জীবনযাপন করছে তারা।
সরেজমিনে এই পাড়ায় গিয়ে জানা যায় অভাব অনটনের মধ্যে দিয়ে তাদের জীবন চলে। কোন সরকারি কোন সহযোগিতা পায়না।এই সম্প্রদায়ের আরতি রানীদাস এর সঙ্গে আলোচনা করলে তিনি জানায় আমরা অনেক কষ্টে অভাব অনটনের মধ্যে দিয়ে জীবন কাটাচ্ছি। আমাদের পুরুষদের কেউ কাজে নেয়, আবার কেউ হিংসা করে কাজে নেয়না তারা বলেন এরা রবিদাস এদের কাজ হচ্ছে জুতা সেলাই করা ওদের নেওয়া যাবে না। তাই ছোট ছোট শিশুদের ও অভাবের তারনায় স্কুলে পাঠাতে পারি না পাঠাতে হয় কাজে।সারা দিন জুতা সেলাই করে যা আয় হয় তা দিয়ে কষ্ট করে জীবন যাপন করতে হয়। আমাদের দেখার কেউ নেই।টিসিবির কার্ড বিধবার কার্ড, বয়ষ্ক ভাতা সহ সরকারি কোন সহযোগিতাও পাইনা।
এই সম্প্রদায়ের কিশোরী কল্পনা রানী দাস বলেন আমি অনেক বার উপজেলায় শেলাই প্রশিক্ষনের জন্য আবেদন করেছি, কিন্তু ফল পাই না। এই নিয়ে উপজেলার কমিশনার (ভূমি) সিনিয়র সহকারী সচিব ও আজমিরীগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত পৌরপ্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলামের সঙ্গে ফোনে আলাপ করলে তিনি বলেন পৌরসভার ৬নং ওয়ার্ড রবিদাসপাড়া আমি নিজে গিয়ে পরিদর্শন করে এদের জীবন মান উন্নয়নের যেটুকু কারার দরকার সেটুকুই করব।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.