ওমর ফারুক
শাকিব হাসান, নকলা (শেরপুর) প্রতিনিধি:
শেরপুর জেলা, নকলা উপজেলার চন্দ্রকোনা পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে অবস্থিত “চন্দ্রকোনা মডেল একাডেমী” এই বছর প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কার্যক্রম শুরু করেন, এবং ছাত্র-ছাত্রীদের প্রতিদিনের পাঠদানের জন্য একটি ডায়েরী তৈরি করেন, ডায়রীর প্রথম পাতার দ্বিতীয় পৃষ্ঠায় জাতীয় সঙ্গীত এর নিচে জাতীয় শপথ লিখেন, কিন্তু শপথ বাক্যগুলোর শেষ অংশ বিকৃত করে নিজের মতো প্রতিষ্ঠানের নাম জুড়ে দেয়।
শপথবাক্য বিকৃত করার প্রসঙ্গে ঐ প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন বাদলের কাছে জানতে চাইলে তিনি বলেন বিষয়টি সম্পর্কে আমি অবগত না, ডায়েরী করার দায়িত্ব অন্য এক শিক্ষককে দেওয়া হয়েছিল।
এই বিষয়ে বাছুর আলগা (দঃ) পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন এর সাথে কথা বলে জানা যায় জাতীয় শপথ কে কেউ চাইলেই নিজের মনগড়া ভাবে লিখতে পারবে না।
এই বিষয়টি শোনার পর চন্দ্রকোনা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মিন্টু বলেন জাতীয় গ্রেজেট কৃত কোন বিষয়কে যে কেউ চাইলেই নিজের মতো লিখতে পারবেন না এবং ঐ প্রতিষ্ঠানের পরিচালকদের যোগ্যতা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং যথাযথ শাস্তি দাবি করেন।
উপজেলা শিক্ষা অফিসার আব্দুর রশিদের সাথে বিষয়টি নিয়ে কথা হয়, তিনি বলেন এগুলো জাতীয় এবং স্পর্শ কাতর বিষয় যে কেউ চাইলেই পরিবর্তন করতে পারবে না, যদি কেউ করে থাকে তাহলে তদন্ত সাপেক্ষে অতি দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

