
নিউজ ডেস্ক:
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে জাতীয় সংসদ ভবনে বিরোধী দলীয় উপনেতার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় গোলাম মোহাম্মদ কাদেরকে (জিএম কাদের) বিরোধীদলীয় নেতা নির্বাচন করে জাতীয় পার্টি। জিএম কাদের বর্তমানে দলটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছে।
এ ছাড়া দলটির কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদকে বিরোধী দলের উপনেতা এবং মহাসচিব মজিবুল চুন্নুকে বিরোধীদলীয় চিফ হুইপ মনোনয়ন দেওয়া হয়েছে।
সিদ্ধান্তটি লিখিতভাবে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে জানাবে জাতীয় পার্টি। এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ার স্পিকারের। তিনি সম্মতি দিলেই কেবল জাতীয় পার্টি প্রধান বিরোধী দলের ভূমিকা পালন করতে পারবে।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাত্র ১১টি আসনে জয়লাভ করে জাতীয় পার্টি। স্বতন্ত্র প্রার্থীরা ৬২ আসনে জয়লাভ করে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.