
নুরুল কবির, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্রগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ১০০ দিনের কর্ম পরিকল্পনা তুলে ধরেন চট্রগ্রাম -১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের নব-নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মোতালেব সিআইপি।
তিনি আগামী ১০০দিনের মধ্যে এলাকায় ১৩টি প্রকল্পের কাজ শেষ করবেন। পাশাপাশি মাদক ব্যবসায়ীদের তালিকা তৈরি এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ,অবৈধ বালু উত্তোলন বন্ধ করা, ভাঙা সড়ক মেরামতের উদ্যোগ, আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ।
পর্যায়ক্রমে ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন।এছাড়া তিনি নির্বাচনী সহিংসতায় সাবেক সংসদ সদস্য নদভী র প্রতিহিংসা শিকার ভোক্তভোগীদের আইনি সহায়তা ছাড়াও চিকিৎসার চলমান ব্যবস্থা ও সহযোগীতার আশ্বাস দিয়েছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মোতালেব সিআইপির প্রধান নির্বাচন সমন্বয়কারী অধ্যাপক ডাঃ আ ম ম মিনহাজুর রহমান,সাতকানিয়া পৌরসভা র মেয়র মোহাম্মদ জোবায়ের, সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট আহমদ সাইফুদ্দিন সিদ্দকী ও প্রদীপ কুমার চৌধুরী প্রমুখ।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.