
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রাম রৌমারী উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৪ উপলক্ষে ২ দিন দিনব্যাপী বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় সোমবার (২২জানুয়ারি) সকালে ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাননীয় জাতীয় সংসদ সদস্য ২৮ কুড়িগ্রাম ৪ আসন এডভোকেট বিপ্লব হাসান পলাশ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমান আলী।
সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান খান, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার স্মৃতি, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোজাফফর হোসেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আসাদুজ্জামান খান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুক্তার হোসেন, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ও ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের সরকার, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম।
রৌমারী সরকারী সিজি জামান স্কুলের শিক্ষক আমিনুল ইসলাম বি এস সি। এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ বছর ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলায় উপজেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করছেন। শেষে অতিথিবৃন্দ স্টলগুলো পরিদর্শন করেন।
এদিন সকাল জাতীয় বিজ্ঞান মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্টল সমূহের বিপরীততে পুরস্কার বিতরণ করেন।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.