
হবিগঞ্জ প্রতিনিধি:
মাদ্রাসা ও জেনারেল শিক্ষার সমন্বয়ে কর্মমূখী শিক্ষা প্রতিষ্ঠান দারুল ক্বালাম মডেল মাদ্রাসার দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
২৭ জানুয়ারী ২০২৪ইং, রোজঃ শনিবারে, হলরুমে, মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালক মাওলানা উমর ফারুক শাবুলের সভাপতিত্বে ও শিক্ষা সচিব হাফিজ জিহাদুল ইসলাম জীবনের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাদ্রাসার উপদেষ্টা মাওলানা আনোয়ার হুসাইন, অভিভাবক পরিষদের সদস্য হাজী মনু মিয়া, উপদেষ্টা পরিষদের সদস্য কাজী এমদাদুল হক, অভিভাবক পরিষদের সদস্য সুহেল আহমদ প্রমুখ।
পুরস্কার প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- পঞ্চম শ্রেণীর কৃতি শিক্ষার্থী মোছাঃ মিফতাহুল জান্নাত, চতুর্থ শ্রেণির কৃতি শিক্ষার্থী মোছাঃ আয়েশা সিদ্দিকা, মোছাঃ সুইটি আক্তার, দ্বিতীয় শ্রেণির কৃতি শিক্ষার্থী মোঃ তাওহিদুল ইসলাম ফারহান, মোঃ আশরাফুল ইসলাম, মোঃ মেহেদী হাসান, মোছাঃ তাহেরা আক্তার ইভা, প্রথম শ্রেণীর কৃতি শিক্ষার্থী মোছাঃ নওশী আক্তার, মোছাঃ ফারিয়া আক্তার, মোছাঃ তানজিনা আক্তার, মোঃ তামিম আহমেদ, শিশু শ্রেণির কৃতি শিক্ষার্থী মোঃ আনহার মিয়া, মোঃ ইজাজুল ইসলাম, মোঃ শেখ সাদী, মোঃ হাদী আহমেদ প্রমূখ। আজমিরীগঞ্জ উপজেলার জলসুখায় মনোরম পরিবেশে স্থাপিত দারুল ক্বালাম মডেল মাদ্রাসায় আগামী রমজান থেকে পরিপূর্ণ শরিয়া মোতাবেক মহিলা শিক্ষিকা দ্বারা মহিলা শাখায় পাঠদান শুরু হবে। এখন থেকেই মহিলাদের কে ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে। প্রশিক্ষণ প্রাপ্ত অভিজ্ঞ হাফিজ শিক্ষকের মাধ্যমে হিফজ শাখায় পাঠদান এবং ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.