সম্পাদক

নিউজ ডেস্ক:

বর্তমান সংসদের ভারসাম্য রক্ষা হয়নি, জাপা চেয়ারম্যানের এমন বক্তব্যের জবাবে বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের জাতীয় সংসদে নিয়ম লঙ্ঘন করে কথা বলেছেন।

তিনি বলেন, কথা তো যা বলার জি এম কাদের একাই বললেন। গতকাল দেশের প্রধানমন্ত্রীও কথা বলেননি। আমরা শুধু আনুষ্ঠানিকতা করেছি। স্পিকারকে ধন্যবাদ জানানোর নামে ফ্লোর নিয়ে তিনি গতকাল যেসব কথা বলেছেন, তা ঠিক হয়নি। সামনে আরও সময় ছিল তখন অনেক কথাই বলতে পারতেন। তিনি শুরুটাই এমনভাবে করলেন যে তুলকালাম কাণ্ড ঘটিয়ে ফেললেন, লম্বা একটা বক্তৃতা দিলেন।

ওবায়দুল কাদের বলেন, বিষয়টা ছিল ধন্যবাদ জানানোর। এত লম্বা ভাষণের জন্য জিএম কাদেরকে আহ্বান করা হয়নি। তিনি নিয়ম লঙ্ঘন করে কথা বলেছেন। ওনার কথা বলার সামনে যথেষ্ট সুযোগ আছে। স্বাধীনতার পর এদেশে একজন বিরোধীদলীয় নেতা ছিল, এখন তো তারাই ১১ জন।