সম্পাদক

নিউজ ডেস্ক:

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাগর-রুনি হত্যা মামলা প্রসঙ্গে সাংবাদিকরা প্রশ্ন করলে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেন সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্তে ৫০ বছর লাগলেও ততদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে।

আইনমন্ত্রী এ সময় বলেন, সাগর-রুনি হত্যা মামলার তদন্ত শেষ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে যথেষ্ট সময় দিতে হবে। পুলিশ তদন্ত শেষ করে রিপোর্ট না দিলে তো করার কিছু নাই। যদি তদন্ত করতে ৫০ বছর সময় লাগে তাহলে ততদিনই অপেক্ষা করতে হবে।

প্রসঙ্গত, আসছে ১১ ফেব্রুয়ারিতে আলোচিত এ হত্যাকাণ্ডের এক যুগ হতে চলেছে। এ পর্যন্ত ১০৭ বার এ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ পিছিয়েছেন আদালত। সর্বশেষ চলতি মাসের ২৭ তারিখের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র‍্যাব)। কিন্তু এখন পর্যন্ত তদন্তের অগ্রগতি নিয়ে কোনও আশা জাগানিয়া তথ্য দিতে পারেনি সংস্থাটি।