
জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:
চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা মহোদয়ের দিকনির্দেশনায় মাদকবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে।
তারই ধারাবাহিকতায় জীবননগর থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযানে জনাব এস.এম. জাবীদ হাসান, অফিসার ইনচার্জ, জীবননগর থানার নেতৃত্বে এসআই(নি:) এসএম রায়হান সঙ্গীয় অফিসার ফোর্সসহ: রাত ২৩:৫০ ঘটিকায় জীবননগর থানাধীন নতুনপাড়া গ্রামস্থ নতুন পাড়া জামে মসজিদ সংলগ্ন জনৈক মোঃ সাগর মিয়া এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে পলাতক আসামী ১। মোঃ রাসেল হোসেন (২৭), পিতা-আয়নাল, ২। মোঃ জহুরুল ইসলাম (২৮), পিতা-মৃত গোলাম রসুল, উভয় সাং-নতুনপাড়া, থানা-জীবননগর, জেলা-চুয়াডাঙ্গাদ্বয়ের ফেলে যাওয়া ৩৬ বোতল ফেন্সিডিল উদ্ধার।
পলাতক আসামীদ্বয়ের বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.