
নিউজ ডেস্ক:
শনিবার (৩ ফেব্রুয়ারি) জাতীয় পার্টির ঢাকা মহানগর উত্তর আয়োজিত দলটির বনানী কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানে জাতীয় সংসদের বিরোধী দলের চিফ হুইপ ও জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেছেন, যে যতই গালি দিক, জি এম কাদের এখন বিরোধীদলীয় নেতা।
মুজিবুল হক চুন্নু বলেন, আওয়ামী লীগের সঙ্গে মহাজোট করার কারণে অনেকেই জাপাকে গৃহপালিত বিরোধী দল বলে। রাজনীতি করতে গেলে সবার সঙ্গে সম্পর্ক থাকা লাগে। জাপা কখনও কারও পারপাস সাফ করে নাই। আমরা সবসময় সরকারের সমালোচনা করেছি।
এই সংসদে বিরোধী দল কি তা দেখিয়ে দেওয়া হবে বলে জানিয়ে জাতীয় পার্টির মহাসচিব বলেন, সংসদে সরকারের ভুল-ত্রুটি ধরে দেওয়ার জন্য যা যা করার তাই করা হবে। সরকারের সমালোচনা সাহসের সঙ্গে করা হবে। সংসদে জনগণের পক্ষে কথা বলা হবে।
এ সময় তিনি বলেন, যারা নির্বাচন বর্জন করেছে, তারাই জাপার কিছু লোককে উসকানি দিচ্ছে। সংখ্যা বড় নয়, বড় হলো আন্তরিকতা।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.