
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস—চেয়ারম্যান পদে প্রার্থী হতে ইচ্ছুক সাবেক কালীগঞ্জ উপজেলা জাতীয় শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আওয়ামীলীগের সদস্য মোঃ নুরুজ্জামান ভূইয়া ।
আসন্ন কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস—চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান মো:নুরুজ্জামান ভূইয়া।
জাতীয় সংসদ নির্বাচনের পর ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।তবে নির্বাচনের দিনক্ষণ ঠিক করার ক্ষেত্রে মাধ্যমিক পরীক্ষা,পবিত্র রমজান মাস ও বর্ষাকাল—এই তিনটি বিষয় নিয়ে ভাবতে হচ্ছে।ইসি সূত্র জানায়, আগামী মার্চ থেকে কয়েক ধাপে উপজেলা নির্বাচন করতে চায় ইসি।
নির্বাচনকে সামনে রেখে চলছে প্রার্থী নিয়ে আলোচনা।কালীগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে ভাইস—চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান মো: নুরুজ্জামান ভূইয়া , কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের এবং দক্ষ সংগঠক হিসেবে ,দীর্ঘদিন যাবৎ সুনামের সাথে রাজনৈতিক জীবন যাপন করে যাচ্ছেন।
মোঃ নুরুজ্জামান ভূইয়ায়র বাড়ি গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার কালীগঞ্জ পৌরসভার এর মুন্সেপুর গ্রামের মরহুম আমির আলী ভূইয়ার এবং মরহুমা ফাতেমা বেগম এর এর সন্তান, ৪ ভাই ৩ বোন,এর মধ্যে মো: নুরুজ্জামান ভূইয়া ৩য়।
জাতীয় শ্রমিকলীগ কালীগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব ৪ বছর ধরে দায়িত্ব পালন পালন করে আসছেন। তিনি সাবেক জাতীয় শ্রমিক লীগের কালীগঞ্জ উপজেলা শাখার দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
নুরুজ্জামান ভুঁইয়া বর্তমানে প্রথম শ্রেনীর ঠিকাদার হিসেবে কর্ম জীবন পার করছেন। তিনি আওয়ামী লীগের রাজনৈতিক পরিবারের এক জন পরিচ্ছন্ন রাজনৈতিক নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন।
কালীগঞ্জ উপজেলার সকল শ্রেণী পেশার মানুষের সাথে রয়েছে তাঁর গভীর সম্পর্ক, এছাড়া সকল ক্ষেত্রে রয়েছে তাঁর ব্যাপক পরিচিতি।আওয়ামী লীগ সরকার প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নে এগিয়ে যাচ্ছে।দেশের উন্নয়নে যে কোনো কর্মসূচিতে সামনে থেকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন মো:নুরুজ্জামান ভূইয়া।
আসন্ন উপজেলা নির্বাচনে গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলা পরিষদ এর নির্বাচনে ভাইস - চেয়ারম্যান প্রার্থী হতে আগ্রহী মো: নুরুজ্জামান ভুঁইয়া ইতিমধ্যেই উপজেলার বিভিন্ন স্থানে প্রচারণা চালাচ্ছেন।
মোঃ নুরুজ্জামান ভূইয়া জানান,আমি দীর্ঘদিন থেকে আওয়ামী রাজনীতির সাথে জড়িত। তাছাড়াও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সাথে দীর্ঘ সময় থেকে কাজ করে আসছি।সকল পেশার মানুষের সাথে আমার মেলামেশার সুযোগ হয়েছে।
যেহেতু কালীগঞ্জের জনগণের জন্য কাজ করতে চাই, এই এলাকার প্রতি দায়িত্ববোধ রয়েছে। আমি মনে করি এলাকার জন্য কিছু করা উচিত। এই জনপদের জন্য কিছু করার মন মানসিকতা থেকেই আমার মনে হয়েছে জনপ্রতিনিধি হিসাবে যদি আমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি তাহলে কাজ করাটা সহজ হবে।
আমরা পারিবারিক সূত্রে আওয়ামী লীগ রাজনীতিতে সম্পৃক্ত, সব সময় চিন্তা দলের জন্য কাজ করার।বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা নতুনদের নেতৃত্বে নিয়ে আসছেন।তাই আমি আগামী কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে একজন প্রার্থী।
কালীগঞ্জ উপজেলাবাসী আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করলে আমি সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবো পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়ন করতে চাই।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.