ওমর ফারুক
মিঠামইন ( কিশোরগঞ্জ) প্রতিনিধি:
মিঠামইন থানার নবাবপুর গ্রামের গৃহবধূ রুমা আক্তার (২০) কে নিখোঁজের ১৭ মাস পরে চট্টগ্রামের কদমতলী এলাকায় জসীম উদ্দিনের বাড়ি থেকে ডবল মরিং থানা পুলিশ উদ্ধার করে গত ৬/২/২০২৪ ইং তারিখ।
নিখোঁজ গৃহবধূ রুমা মিঠামইন উপজেলার নবাব পুর গ্রামের আবদুল খালেকের কন্যা। তার বিয়ে হয় একই উপজেলার গোপদিঘী ইউনিয়নের দলায় গ্রামের মো: হক সাব মিয়ার সাথে।
জানা যায়, গত ২ বছর পূর্বে রুমার সাথে হকের বিয়ে হয়।ঘটনার রাতে গত ৭/০৯/২০২২ ইং রুমা ও তার স্বামী হক সাবের মধ্যে পারিবারিক কলহ হয়। ভোর ভেলা রুমা স্বামীর বাড়ির কাউকে না বলে অন্যএ চলে যায়।
পরের দিন দুপুরে রুমার স্বামী শ্বশুর বাড়ি নবাব পুর এসে তার চলে যাওয়ার বিষয়টি জানান।এ ব্যাপারে রুমার বাবা বিভিন্ন জায়গায় খুঁজাখুজি করতে থাকে।এক পর্যায়ে বিগত ১২/০৯/২০২২ ইং তারিখ মিঠামইন থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
যাহার নম্বর ৪৮২ এরপর অনেক জায়গায় খুঁজাখুজি করতে থাকে।কিন্তু কোনো সন্ধান পায়নি।পুলিশ দেশের বিভিন্ন জায়গায় তাকে খুজতে থাকে।অবশেষে গোপন সংবাদের ভিওিতে গত ৬/০২/২০২৪ ইং মিঠামইন থানার এস,আই আকবর আলী চট্টগ্রামের ডবল মরিং থানা পুলিশের সহায়তায় কদমতলী জসিম উদ্দিনের বাড়ি থেকে তাকে উদ্ধার করে।
রুমা জানায়, বাড়ি থেকে চলে আসার পর বিভিন্ন স্হানে কাজের বুয়া হিসাবে কাজ করত।পুলিশ ভিগটিমকে তার পরিবারের নিকট বুধবার হস্তান্তর করে।

