ওমর ফারুক
আহসানুল হক নয়ন, ব্রাহ্মণবাড়িয়া সদর প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ৯২ কেজি গাঁজাসহ একটি পিকআপ ভ্যান জব্দ করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) কসবা উপজেলার কুটি গ্রামের রাস্তার উপর থেকে পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
এ সময় গাঁজাবহনকারি একটি রেজিস্ট্রেশনবিহীন পিকআপ জব্দ করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযান পরিচালনা টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়।
এ ঘটনায় কসবা থানায় জসিম উদ্দিন এবং অজ্ঞাত নামা একজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়ছে ও জসিম উদ্দিন এর নামে আরো বেশ কয়কটি মাদক মামলা রয়েছে।

